ঢাকা ১১:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মারা গেছেন ‘সিরিয়াল কিলার’ সম্রাট

চেকপোস্ট ডেস্ক::
8

সাভারে একের পর এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ‘সিরিয়াল কিলার’ সম্রাট ওরফে সবুজ শেখ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (২৩ মার্চ) সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. হেলাল উদ্দিন গণমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্রাট ওরফে সবুজ শেখ (৩৭) মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার হলুদিয়া ইউনিয়নের বাসিন্দা পান্না শেখের ছেলে।

কারাগার সূত্রে জানা গেছে, সোমবার (২৩ মার্চ) সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোকের কারণে সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

এর আগে, চলতি বছরের ১৮ জানুয়ারি দুপুর দুইটার দিকে সাভার থানা রোডের পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবন থেকে দুটি মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে সামনে আসে সাইকো সম্রাটের অপরাধের চিত্র। এ ছাড়াও একই ভবন থেকে আরও তিনটি মরদেহ এবং সাভার মডেল মসজিদের সামনে থেকে এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় তাকে সন্দেহের তালিকায় রেখেছে পুলিশ।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাভারের পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারে ভবঘুরে নারীদের প্রলোভন দেখিয়ে এনে শ্বাসরোধ ও পুড়িয়ে হত্যার কথা স্বীকার করেছিল। সে ৭ মাসে মোট ৬টি হত্যাকাণ্ডে জড়িত ছিল বলে ধারণা করছে পুলিশ। চলতি ২০ জানুয়ারি এই সিরিয়াল কিলার গ্রেপ্তারের পর চাঞ্চল্যকর তথ্য সামনে আসে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১১:২৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
৫০২ বার পড়া হয়েছে