ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

অচেতন করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

মাধবপুরে বোরকা পরা নারীর ছদ্মবেশে বাসাবাড়িতে চুরি

মাধবপুর প্রতিনিধি::
228

মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত মানিকপুর গ্যাসফিল্ড বাজার এলাকায় বাসাবাড়িতে চেতনানাশক স্প্রে ব্যবহার করে অচেতন করে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় ভাড়াটিয়া বাচ্চু মিয়ার বাসায় এ ঘটনা ঘটে। অজ্ঞাত পরিচয়ের চোরচক্র বাচ্চু মিয়ার কক্ষে ঢুকে তার স্ত্রীকে চেতনানাশক স্প্রে দিয়ে অচেতন করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়।

ভুক্তভোগী বাচ্চু মিয়ার স্ত্রী জানান, সন্ধ্যার দিকে দু’জন বোরকা পরিহিত নারী বাসার দরজায় এসে কলিং বেল চাপ দেয়। তিনি দরজা খুলতেই তারা হঠাৎ করে চেতনানাশক স্প্রে ব্যবহার করে তাকে অচেতন করে ফেলে। এ সময় তার নাক, কান, গলা ও হাতে থাকা স্বর্ণালঙ্কারসহ ঘরের মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর থেকে তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করছেন বলেও জানান।

স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি ওই এলাকায় বাড়ি, দোকান, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়সহ বিভিন্ন স্থানে চুরি, চুরির চেষ্টা এবং সন্দেহজনক ব্যক্তিদের চলাচল বেড়েছে। অপরাধীরা ধরা না পড়ায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

এলাকাবাসী দ্রুত পুলিশি টহল জোরদার, সন্দেহভাজনদের শনাক্ত এবং চোরচক্রকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১০:২১:০৬ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
৬৪৮ বার পড়া হয়েছে