ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: হুইপ রকিবুল ইসলাম

মোঃ রবিউল হোসেন খান, খুলনা::
22

খুলনার দৌলতপুরস্থ ঐতিহ্যবাহী পাবলা সবুজ সংঘ ক্লাবের ৫১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। আজ (৪ এপ্রিল) ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ বকুল ক্লাবের ঐতিহ্য ধরে রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, পাবলা সবুজ সংঘের মতো পুরনো ও ঐতিহ্যবাহী ক্লাবগুলোকে পূর্ণাঙ্গভাবে খেলার উপযোগী করে গড়ে তুলতে হবে। তিনি জোর দিয়ে বলেন, এই ক্লাবের কর্মকাণ্ড যেন সরাসরি জনগণের কল্যাণে আসে এবং সাধারণ মানুষ যেন এখান থেকে উপকৃত হয়, সেই লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। যুব সমাজকে মাদকের নীল দংশন থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি আরও বলেন, খুলনার বন্ধ হয়ে যাওয়া শিল্পাঞ্চলগুলো পুনরায় চালু করে নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তরুণ প্রজন্মকে উৎপাদনশীল কাজে ব্যস্ত রাখতে হবে। খেলাধুলা ও সুস্থ বিনোদনই পারে সমাজ থেকে অপরাধ ও নেশার অন্ধকার দূর করতে। এসময় অন্যান্য বক্তারা বলেন, এই ধরনের আয়োজন আগামী দিনে খুলনার ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করবে এবং নতুন নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে।

পাবলা সবুজ সংঘ ক্লাবের সমাপনী অনুষ্ঠানের সভাপতি সরদার রাফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এডভোকেট শফিকুল আলম মনা, সরকারি বিএল কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৌলতপুর থানা বিএনপির সভাপতি মোঃ মুর্শিদ কামাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শেখ ইমাম হোসেন এবং বিএনপি নেতা শেখ মোশাররফ হোসেন।

দিনব্যাপী আয়োজিত বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন। এ সময় ক্লাবের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১১:৫৭:১৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
৫০৭ বার পড়া হয়েছে