ঢাকা ১১:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিল বিষয়ে সরকারের ব্যাখ্যা

চেকপোস্ট ডেস্ক::
9

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলকে কেন্দ্র করে বিভিন্ন মাধ্যমে অপতথ্য ও অনুমাননির্ভর বক্তব্য ছড়ানোর প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে একটি ব্যাখ্যা দেয়া হয়েছে।

একইসঙ্গে সরকার বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সরকারি ব্যাখ্যায় বলা হয়, ব্যক্তিগত কারণে নির্বাচনের কিছুদিন আগেই প্রধান উপদেষ্টার কাছে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন ড. শেখ আব্দুর রশীদ। তবে নির্বাচন সন্নিকটে চলে আসায় মাঠ প্রশাসনের শৃঙ্খলা ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে প্রধান উপদেষ্টার অনুরোধে তিনি নির্বাচনকাল পর্যন্ত দায়িত্ব পালন করতে সম্মত হন।

বিষয়টি নিয়ে অনুমাননির্ভর তথ্য ও অহেতুক বিভ্রান্তি না ছড়াতে সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছে সরকার।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১১:০৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
৫০৬ বার পড়া হয়েছে