ঢাকা ০১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সুযোগ

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ, সংগ্রহ ২৭৮০

চেকপোস্ট ডেস্ক::
85

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ (সোমবার)। নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত সময় অনুযায়ী বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

এদিকে, গতকাল রোববার পর্যন্ত ৩০০ সংসদীয় আসনে মোট ২ হাজার ৭৮০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন এনআইডি অনুবিভাগের মহাপরিচালক ও কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক এ এস এম হুমায়ুন কবীর।

তিনি জানান,
“ইসির ১০টি প্রশাসনিক অঞ্চলে এখন পর্যন্ত ২ হাজার ৭৮০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর বিপরীতে মনোনয়নপত্র দাখিল করেছেন মাত্র ৩১ জন।”

আঞ্চলিক হিসাবে দেখা গেছে—
রংপুর অঞ্চলে ২৮৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং জমা দিয়েছেন ৩ জন।
রাজশাহী অঞ্চলে ২৬৯ জন সংগ্রহ করলেও এখন পর্যন্ত কেউ জমা দেননি।
খুলনা অঞ্চলে ৩০২ জন সংগ্রহ করেছেন এবং ১ জন জমা দিয়েছেন।
বরিশাল অঞ্চলে ১৬১ জন সংগ্রহ করেছেন, জমা দিয়েছেন ৭ জন।
ফরিদপুর অঞ্চলে ১৪১ জন সংগ্রহ করেছেন এবং জমা দিয়েছেন ৮ জন।
ঢাকা অঞ্চলে ৫০৯ জন সংগ্রহ করেছেন, জমা দিয়েছেন ২ জন।

এ ছাড়া ময়মনসিংহ, কুমিল্লা, সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে যথাক্রমে ৩৩৯, ৪০৫, ১২৭ ও ২৪০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, শেষ দিনে মনোনয়নপত্র জমা দেওয়ার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১১:১২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
৫৬৪ বার পড়া হয়েছে