ভালোবাসা দিবস উপলক্ষে খুলনার ফুল মার্কেটের বিশেষ আকর্ষন চীনের সাদা গোলাপ

সাত সমুদ্র তেরো নদী পার হয়ে চীন দেশ থেকে বিমানে উঠে এসেছে সে দেশের সাদা গোলাপ। সাথে আছে ঢাকার সাভারের লাল গোলাপ, ঝিনাইদহ ও যশোরের গদখালীর লাক্স পিং নামক গোলাপ। পিকআপ ভর্তি হয়ে ফারাজীপাড়াস্থ ফুল মার্কেটে এসেছে রজনীগন্ধা,গ্রাডিয়াস জারবরা ও গাদা ফুল। আনন্দ – উৎসবে প্রিয়জনের জন্য ফুল কিনেছে সব বয়সী, সব ধর্মের নারী – পুরুষ। চীনের মাটিতে উৎপাদিত প্রতিটি সাদা গোলাপের দাম ধরেছে ৫০ টাকা।
আজ বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাগ্লুন উপলক্ষে খুলনার ফুল মার্কেট সেজেছে নতুন সাজে। আলোর ঝলকানিতে যে- কোন ক্রেতাকে আকর্ষন করছে। দোকানের সামনে নানা জাতের, নানা রকমের ফুল। দোকানের কর্মচারীরা ক্রেতাদের ভীড় সামলাতে হিমশিম খাচ্ছে। মার্কেটের সামনের সড়কে ভিড় গতকাল বিকেল থেকেই। ফুল ক্রেতাদের ভীড় ফরাজীপাড়াস্থ ফুল মার্কেট, বয়রা মোড়, নিউ মার্কেট, খালিশপুর ক্লিনিক মোড়, দৌলতপুর, খুবি ক্যাম্পাস ও পীর খানজাহানআলী ( র:) সেতুর প্রবেশদ্ধারে। এ উপলক্ষে চীন তার থেকে হযরত শাহজালাল বিমান বন্দর হয়ে পিকআপ যোগে পিংক, মেজেন্ডা, সাদা, লাক্স পিংক, লিলি, অর্কিড, কিচেন কিমাস, জুপসি,যশোরের গদখালী, ঝিনাইদহের কালীগঞ্জ, সাভার থেকে লাল গোলাপ, চায়না জাতের গোলাপ, জারবরা, রজনীগন্ধা, গ্রাডিয়াস, সাদা ফুল ও কামিনী ফুলের পাতা এসেছে ক্যারেট বোঝাই করে। মার্কেটের দোকানের কর্মচারীরা ক্রাউন ও হাতের ব্রেসলেট ও সিঙ্গেল গোলাপ বিক্রি করছেন সেই গতকাল থেকে। করোনা পরবর্তী রাজনৈতিক অস্থিরতা, ২৪ এর জুলাইয়ের গনঅভ্যুত্থান, অতিবৃষ্টি ও শৈত্যপ্রবাহের কারনে ফুল মার্কেটে মন্দা ভাব ছিল। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে কাংখিত বিকিকিনি হয়নি। রেওয়াজ থাকলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সে আশা গুড়ে বালি পড়ে। মন্দা কাটিয়ে উঠতে ফুল মার্কেটের ভ্যালেন্টাইন, পুস্পমাল্য, রজনীগন্ধা, নাইটকুইন,স্বপ্নের ঠিকানা, বিয়ের ফুল, বিসমিল্লাহ ফুলঘর, আর্কিড গ্যালারি, বেলী গার্ডেন, ফুলের বাসর, দোলনচাপা, মালঞ্চ, ফুলেশ্বরী ও পুস্পালয় নামক প্রতিষ্ঠান বড় ধরনের বিনিয়োগ করেছে। সংশ্লিষ্টরা আশবাদী গতকাল এবং আজ মিলে স্থানীয় মার্কেটে ২০ লাখ টাকার ফুল বিক্রি হবে। ফুল মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ নাজমুল হুদা প্রসঙ্গ নিয়ে বলেছেন, ব্যবসায়ীরা চীনের সাদা গোলাপের ওপর আগ্রহ দেখিয়েছে। কেনা- বেচা বেশ জমজমাট। গভীর রাত পর্যন্ত মার্কেট খোলা থাকবে বলে তিনি আশাবাদী। ক্রাউন তৈরির কাজ শুরু হয়েছে গতকাল সন্ধ্যা থেকে। ক্রেতার আকর্ষনের জন্য দোকানে সামনে শোভাবর্ধন করেছে।





















