বীরগঞ্জে ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগ কার্যালয় পরিদর্শনে নেতৃবৃন্দ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় ১৫ ফেব্রুয়ারি বিকেলে কার্যালয়টি পরিদর্শন করেছেন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রোকনুজ্জামান বিপ্লব, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোনায়েম মিঞা, ৩নং শতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ গোলাম মোস্তফা, ৪নং পাল্টাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক জিয়াউর রহমান জিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ কার্যালয়ের ক্ষয়ক্ষতির অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং ক্ষতিগ্রস্ত কার্যালয় দ্রুত সংস্কারের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
পরিদর্শন শেষে নেতৃবৃন্দ বলেন, দলের কার্যালয় জনগণের রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল। এ ধরনের হামলা ও ভাঙচুর গণতান্ত্রিক রাজনীতির জন্য অশনিসংকেত। তারা শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
























