ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিসিবির পরিচালনা পর্ষদ বিলুপ্ত, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি

চেকপোস্ট ডেস্ক::
11

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ থেকে এর মধ্যেই ২৫ পরিচালকের সাতজনই পদত্যাগ করেছেন। তার ওপর এর নির্বাচনের স্বচ্ছতা নিয়ে তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কয়েক দিনের মধ্যেই ভেঙে দেওয়া হয়েছে এর বর্তমান পরিচালনা পর্ষদ। আজ মঙ্গলবার বিকালে সংবাদ সম্মেলনে পর্ষদ ভেঙে দেওয়ার কথা জানিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসান।

এরই মধ্যে ক্রীড়া পরিষদ প্রস্তাবিত ১১ সদস্যের অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে। যার সভাপতি তামিম ইকবাল।

কমিটি ভেঙে দেওয়ার আগে তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে বিস্তারিত বলেন আমিনুল এহসান। আগের নির্বাচনে কোথায় কোথায় অনিয়ম হয়েছে তা তুলে ধরেন। সেজন্য কারা দায়ী তাও উল্লেখ করেন। ক্রীড়া পরিষদের পরিচালক আশা করছেন আইসিসি নতুন এডহক কমিটি মেনে নেবে।

সংবাদ সম্মেলনে আমিনুল এহসান জানিয়েছেন, তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটির মেয়াদ তিন মাস। আমিনুল ইসলামের সভাপতিত্বে বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার কথা আইসিসিকে ইমেইলে জানানো হয়েছে।

পাশাপাশি নতুন অ্যাডহক কমিটির তালিকাও অনুমোদনের জন্য আইসিসির কাছে পাঠানো হয়েছে। তবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার অনুমোদন পাওয়ার আগেই কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে।

কমিটিতে রয়েছেন যারা : সভাপতি- তামিম ইকবাল, রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল নান্নু, আতাহার আলী খান, তানজীম চৌধুরী, সালমান ইস্পাহিনী, রফিকুল ইসলাম, ফাহিম সিনহা।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৮:৩২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
৫০৫ বার পড়া হয়েছে