ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২৮ ক্রিকেটার, কার বেতন কত?

চেকপোস্ট ডেস্ক::
84

২০২৬ মৌসুমের জন্য জাতীয় দলের খেলোয়াড়দের নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা আজ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বেতন না বাড়লেও কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটারদের সংখ্যা বাড়ানো হয়েছে। গতবার চুক্তিতে ছিলেন ২২ জন ক্রিকেটার। এবার চারটি বেতন গ্রেডের চুক্তিতে ২৮ জন খেলোয়াড়কে রাখা হয়েছে।

‘এ’ প্লাস গ্রেডে কোন ক্রিকেটার সুযোগ পাননি। ‘এ’ গ্রেডে চারজন, ‘বি’ গ্রেডে এগারজন, ‘সি’ গ্রেডে ছয়জন এবং ‘ডি’ গ্রেডে সাতজন খেলোয়াড় কেন্দ্রীয় চুক্তিতে সুযোগ পেয়েছেন।

‘এ’ গ্রেডের বেতন ধরা হয়েছে ৮ লাখ টাকা। এই গ্রেডে তিন ফরম্যাটের তিন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, লিটন দাস এবং পেসার তাসকিন আহমেদকে রাখা হয়েছে। গত বছর ‘এ’ প্লাস গ্রেডে শুধুমাত্র তাসকিনই ছিলেন। বেতন পেয়েছেন মাসিক সর্বোচ্চ ১০ লাখ টাকা।

এছাড়া ‘বি’, ‘সি’, ও ‘ডি’ গ্রেডের বেতন যথাক্রমে- ৬, ৪ ও ২ লাখ টাকা।

গত বছর ‘এ’ গ্রেডে ছিলেন মুশফিকুর রহিম। শুধুমাত্র টেস্ট খেলা মুশফিক এবার ‘বি’ গ্রেডে নেমে গেছেন। গত বছর ‘সি’ ক্যাটাগরিতে ছিলেন রিশাদ হোসেন, শেখ মাহেদি, তানজিদ হাসান ও সাদমান ইসলাম। এবার ‘বি’ গ্রেডে আছেন তারা।

গত বছর ‘ডি’ গ্রেডে ছিলেন নাসুম আহমেদ ও সৈয়দ খালেদ। এবার ‘সি’ গ্রেডে উন্নতি হয়েছে তাদের।

চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই বেতন কাঠামো ও চুক্তি কার্যকর থাকবে।

কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা :

গ্রেড ‘এ’ মাসিক বেতন আট লাখ টাকা : নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ গ্রেড ‘বি’ মাসিক বেতন ছয় লাখ টাকা : মুশফিকুর রহিম, মোমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, সাদমান ইসলাম, তানজিদ হাসান, রিশাদ হোসেন, শেখ মাহেদি হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

গ্রেড ‘সি’ মাসিক বেতন চার লাখ টাকা : সৌম্য সরকার, জাকের আলি, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, তানজিম হাসান, সৈয়দ খালেদ আহমেদ।

গ্রেড ‘ডি’ মাসিক বেতন দুই লাখ টাকা : সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, নাঈম হাসান, হাসান মুরাদ, শামীম হোসেন, নুরুল হাসান সোহান

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৯:২৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
৫৪৬ বার পড়া হয়েছে