ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে পড়ে আহত ২০

চেকপোস্ট ডেস্ক::
7

ঢাকা থেকে বান্দরবানগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (২২ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের বান্দরবান বিশ্ববিদ্যালয়ের স্থানীয় ক্যাম্পাসের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সৌদিয়া পরিবহনের বাসটি দুর্ঘটনার কবলে পড়লে এতে থাকা সুপারভাইজারসহ অন্তত ২০ জন আহত হন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।

দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধারে স্থানীয়দের সহযোগিতা কামনা করে সুয়ালক কেন্দ্রীয় জামে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে বান্দরবান সদর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আরিফ বলেন, বাসটির ভেতর থেকে বহু পর্যটককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। অধিকাংশ যাত্রী সামান্য আহত হলেও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

এ বিষয়ে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে বলেন, বাসটিতে চালক, সুপারভাইজার ও হেলপারসহ মোট ৪৩ জন যাত্রী ছিলেন। তারা বান্দরবানে ভ্রমণের উদ্দেশ্যে শনিবার রাতে ঢাকা থেকে রওনা দেন। দুর্ঘটনায় অন্তত ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হয়েছেন বলে তিনি নিশ্চিত করেছেন।

মান্না দে জানান, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সমন্বয়ে দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন করা হয়েছে এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১২:২২:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
৫০৩ বার পড়া হয়েছে