ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল বাবা-ছেলে-নাতনির

চেকপোস্ট ডেস্ক::
15

যশোরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) দিবাগত রাত ২টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের গাইদঘাট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি যশোরের মণিরামপুর উপজেলার ফাতেহাবাদ গ্রামে। তারা সম্পর্কে বাবা, ছেলে ও নাতনি। দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

নিহতরা হলেন মণিরামপুরের ফাতেহাবাদ গ্রামের মজিদ সরদার (৭০), তার ছেলে মাহমুদ হাসান জাকারিয়া জনি (৪৩) ও জাকারিয়া জনির চার বছরের মেয়ে সেহেরিশ। আহতরা হলেন, জাকারিয়ার স্ত্রী, ছেলে ও মা। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, হতাহতরা চুয়াডাঙ্গায় আত্মীয়র বাড়ি থেকে প্রাইভেটকারে মণিরামপুরে নিজ বাড়িতে ফিরছিলেন। তারা যশোর-মাগুরা সড়কের যশোরের বাঘারপাড়া উপজেলার গাইদঘাট নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বটগাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে আসে।

বারবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে আসে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১১:০২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
৫০৫ বার পড়া হয়েছে