গিলাতলা সরকারি স্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সভা
বাগেরহাট-৩ আসনে শেখ ফরিদুল ইসলামের নির্বাচনী সভা

বাগেরহাট-৩ (রামপাল–মোংলা) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ ফরিদুল ইসলামের নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ জানুয়ারি) বিকাল ৪টায় রামপাল উপজেলার গিলাতলা সরকারি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ধানেরশীষ প্রতীকের প্রচারণায় অংশ নেন হাজারো নেতাকর্মী ও সমর্থক।
সভায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য দেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। বিশেষ অথিতির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, সাবেক জেলা জজ শেখ জালাল উদ্দিন, জেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট বোরহান খান, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুমা, সাবেক যুগ্ম আহবায়ক শেখ ফিরোজ কবির, ফকির শাহাদাৎ হোসেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের সহ সাংগঠনিক সম্পাদক সুব্রত মজুমদার, যুবদলের সভাপতি মল্লিক জিয়াউল হক জিয়া, সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন প্রমুখ।
সভায় বাশতলী ইউনিয়নের সকল ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নারী-পুরুষ ও নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অথিতির বক্তব্যে শেখ ফরিদুল ইসলাম বলেন, “বাগেরহাট-৩ আসনের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায়বিচার থেকে বঞ্চিত। নির্বাচিত হলে আমি জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া, কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করব।” তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ জানিয়েছেন, শান্তিপূর্ণ ও গণমুখী কর্মসূচির মাধ্যমে নির্বাচনী প্রচারণা অব্যাহত থাকবে। প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে গণসংযোগ আরও জোরদার করা হবে।




















