বাগেরহাটের রামপালে ব্রাকের বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের রামপালে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে র্যালিটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশ্ব স্বাস্থ্য দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন আগত অতিথিবৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শিবানন্দ মজুমদার, এমটিইপিআই কমলেশ দাস, স্যানিটারি ইন্সপেক্টর মঞ্জুশ্রি মল্লিক এবং হাসাপাতাল কর্মকর্তা কর্মচারীবৃন্দ। ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন বাসুদেব নন্দী (প্রোগ্রাম অফিসার,টিবি), তন্ময় সাহা (অফিসার,ক্লাইমেট চেঞ্জ এন্ড হেলথ) জয়ন্ত সরকার (পিও), তানজিম হাসান (পিও) তরিকুল ইসলাম (এফও) প্রমূখ।



















