ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটের রামপালে বেশি দামে গ্যাস বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ব্যবসায়ী কে জরিমানা

হারুন শেখ, বাগেরহাট প্রতিনিধি::
49

বাগেরহাটের রামপালে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।শুক্রবার (৬ মার্চ) সকাল ১১টায় রামপাল উপজেলার ভাগা বাজার ও ফয়লাবাজার এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পবিত্র রমজান মাসে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির প্রমাণ পাওয়ায় তিন ব্যবসায়ীকে সর্বমোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযানটি পরিচালনা করেন রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী। এ সময় তিনি বলেন, ভোক্তা স্বার্থ সুরক্ষা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রামপাল উপজেলা প্রশাসনের বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১০:৪৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
৫২৭ বার পড়া হয়েছে