ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটের রামপালে জনতা ব্যাংক তাপবিদ্যুৎ কেন্দ্র শাখার উদ্বোধন

মোঃ রবিউল হোসেন খান, খুলনা::
9

বাগেরহাটের রামপালে জনতা ব্যাংক তাপবিদ্যুৎ কেন্দ্র শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকাল ১০ টায় তাপবিদ্যুৎ কেন্দ্রের শপিং কমপ্লেক্সে ব্যাংকের এ কর্পোরেট শাখা উদ্বোধন করা হয়।
জনতা ব্যাংক খুলনা ডিভিশনাল জেনারেল ম্যানেজার আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য দেন, জনতা ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক মো. মুজিবর রহমান।

বিশেষ অথিতির বক্তব্য দেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যাবস্থাপনা পরিচালক মি. রমানাথ পূজারী, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক মি. অভিষেক কুমার, তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ পরিচালক মো. আলাউদ্দিন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের পরিচালক জিএম তারিকুল ইসলাম, রামপাল উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, রামপাল উপজেলা সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব এম, এ সবুর রানা, জনতা ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

জনতা ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক মো. মুজিবর রহমান বলেন, জনতা ব্যাংক গ্রাহকদের সেবায় সর্বদা সচেষ্ট রয়েছে। আমরা আমাদের সেবা গ্রাহক বা আমানতকারীদের দোরগোড়ায় পৌছে দিতে বদ্ধপরিকর। দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা ব্যাংকিং ব্যাবস্থাকে এগিয়ে নেওয়ায় সচেষ্ট রয়েছি। তিনি আরো বলেন, জনতা ব্যাংক হলো জনতার ব্যাংক। জনতার দোর গোড়ায় আমাদের সেবা পৌছে দিতে আমরা নতুন শাখার কার্যক্রম শুরু করেছি।

যার ধারাবাহিকতায় আমরা তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীর ব্যাংকিং সুবিধা প্রদানের জন্য শাখা স্থাপন করা হলো। তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যাবস্থাপনা পরিচালক রমানাথ পূজারি বলেন, এখানে জনতা ব্যাংকের শাখা খোলার মাধ্যমে সকল কর্মকর্তা ও কর্মচারীরা ব্যাংকিং সেবার সকল সুযোগ সুবিধা এখন কর্মস্থলে অবস্থান করেই পাবেন। এতে সময় ও অর্থনৈতিকভাবে সাশ্রয় হবে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১০:৪৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
৫০২ বার পড়া হয়েছে