ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটের রামপালের ভোজপাতিয়ায় বিএনপির ঈদ পুনর্মিলনী

হারুন শেখ, বাগেরহাট প্রতিনিধি::
13

বাগেরহাটের রামপালের ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (২৫ মার্চ) বিকাল ৪ টায় ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এনামুল হক প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য দেন, বার বার কারাবরণকারী নেতা কাজী জাহিদুল ইসলাম।

বিশেষ অথিতির বক্তব্য দেন, মল্লিকেরবেড় ইউনিয়ন বিএনপির সভাপতি হাওলাদার জাহিদুল ইসলাম, পেড়িখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ মোতাহার আলী। উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভনের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, বাইনতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. লোকমান হাকিম, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া প্রমুখ।

বক্তারা বিএনপির হাতকে শক্তিশালী তারেক রহমানের সরকারকে বেগবান করতে নিরলসভাবে কাজ করার আহবান জানান। আগামীতে উপজেলা পর্যায়ে স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে যোগ্য নেতা রাজপথের লড়াকু সৈনিক কাজী জাহিদুল ইসলামকে সমর্থন করার আহবান জানান। তারা এলাকার নির্বাচিত সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী জননেতা লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের হাতকে শক্তিশালী করতে অঙ্গিকার ব্যাক্ত করেন। বিগত নির্বাচনে দলের সাথে যারা বেঈমানি করেছে চিহ্নিত করে তাদের থেকে সতর্ক থাকার আহবানও জানান নেতৃবৃন্দ।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৮:৫৭:৫০ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
৫০৩ বার পড়া হয়েছে