ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটের মোরেলগঞ্জ মডেল একাডেমিতে বর্ণাঢ্য আয়োজনে ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত

হারুন শেখ, বাগেরহাট প্রতিনিধি::
10

বাগেরহাটের মোরেলগঞ্জ মডেল একাডেমিতে উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী-২০২৬। রবিবার (২৯ মার্চ) সকালে একাডেমি প্রাঙ্গণ যেন পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়, যেখানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার মোঃ শেফাইনুর আরেফিন। সভাপতিত্ব করেন সরকারি সিরাজউদ্দিন মেমোরিয়াল কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আব্দুল গফফার হাওলাদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ছবীর আহমদ আখন্দ, শিক্ষক মোঃ হাফিজুর রহমান, বিশিষ্ট সমাজসেবক, কবি-সাহিত্যিক ও ইকরা সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক এইচ.এম. সাখাওয়াত হোসেন এবং শিক্ষক আবু সালেহ মোল্লাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ঈদ-উত্তর এই পুনর্মিলনী আয়োজন শিক্ষার্থীদের মাঝে এনে দেয় নতুন প্রাণচাঞ্চল্য। দীর্ঘ ছুটি শেষে সহপাঠীদের সঙ্গে মিলিত হয়ে তারা একে অপরের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়। মিষ্টি, সেমাই ও বাহারি পিঠাপুলির সমাহার অনুষ্ঠানকে করে তোলে আরও আকর্ষণীয়। নাচ, গান ও হাস্যরসাত্মক পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো একাডেমি প্রাঙ্গণ।

শুধু প্রতিষ্ঠানের ভেতরেই নয়, এই আনন্দ ছড়িয়ে পড়ে বাইরেও। ভ্যানচালক, পথচারী ও অসহায় মানুষদের মাঝেও বিতরণ করা হয় মিষ্টি, যা আয়োজনে এনে দেয় মানবিকতার অনন্য দৃষ্টান্ত।

এদিন অভিভাবকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলনে একাডেমি প্রাঙ্গণ যেন রূপ নেয় এক উষ্ণ ও আনন্দঘন পারিবারিক মিলনমেলায়।

আয়োজকরা জানান, এমন আয়োজন শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধন সুদৃঢ় করে এবং শিক্ষা প্রতিষ্ঠানে ইতিবাচক ও উৎসবমুখর পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১০:২৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
৫০১ বার পড়া হয়েছে