ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ সিরিজে নিউজিল্যান্ডের দল ঘোষণা

চেকপোস্ট ডেস্ক::
1

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসেই বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। আসন্ন এই সফরের জন্য দুই ফরম্যাটের আলাদা আলাদা দল ঘোষণা করেছেন নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

চোট কাটিয়ে বাংলাদেশ সিরিজ দিয়ে দলে ফিরেছেন একাধিক ক্রিকেটার। এই তালিকায় আছেন ম্যাট ফিশার, উইল ও’রুর্ক এবং ব্লেয়ার টিকনার। ও’রুর্ক আছেন ওয়ানডে দলে, টিকনার সুযোগ পেয়েছেন টি-টোয়েন্টিতে আর দুই ফরম্যাটের দলেই জায়গা করে নিয়েছেন ফিশার।

নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার দলে নেই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার কারণে এই সিরিজ থেকে ছুটি নিয়েছেন তিনি। স্যান্টনারের অনুপস্থিতিতে কিউইদের নেতৃত্ব দেবেন টম ল্যাথাম।

নিউজিল্যান্ড ওয়ানডে স্কোয়াড:

টম ল্যাথাম (অধিনায়ক), মোহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।

নিউজিল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড:

টম ল্যাথাম (অধিনায়ক), কাটিন ক্লার্ক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, নিক কেলি, জেডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ইশ সোধি, ব্লেয়ার টিকনার।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৯:১০:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
৫০০ বার পড়া হয়েছে