ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে: জামায়াত আমির

চেকপোস্ট ডেস্ক::
12

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। পরবর্তী দিনগুলোতে বিশ্ব পরিস্থিতি অনুরূপ থাকলে সামাজিক ও অর্থনৈতিক জীবনে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।’

আজ শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, ‘এই পরিস্থিতি মোকাবেলার জন্য সরকারকে বিকল্প জ্বালানি উৎস খুঁজে বের করতে হবে এবং জরুরি ভিত্তিতে তার বাস্তবসম্মত সমাধান গ্রহণ করতে হবে।

পাশাপাশি এই সময়ে যেন নতুন কোনো সিন্ডিকেট গড়ে না ওঠে, সে লক্ষ্যে কঠোর পদক্ষেপ নিতে হবে।’

তিনি বলেন, ‘দুর্যোগপূর্ণ এই মুহূর্তে দেশের কোথাও থেকে যেন জ্বালানি পাচার না হয়, সে বিষয়েও কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১২:৪০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
৫০৪ বার পড়া হয়েছে