ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বর্বরতার বিরুদ্ধে বিশ্বাসের জয় হবে: ইরান

চেকপোস্ট ডেস্ক::
25

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে এবার স্পষ্ট বার্তা দিলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকি। তিনি বলেছেন, বর্বরতার বিরুদ্ধে একটি সভ্য জাতির বিশ্বাসের জয় হবে।

মঙ্গলবার (৭ এপ্রিল) ইরানের স্থানীয় সময় রাত ৯টা ৩৯ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এসব কথা লেখেন। খবর আল জাজিরার।

ইসমাইল বাকি লেখেন, কোনো সৎ উদ্দেশ্যে বর্বরতার বিরুদ্ধে একটি সভ্য জাতির সংস্কৃতি, যুক্তি এবং বিশ্বাসের শক্তির জয় হবে। নিজ দেশ ইরানের দিকে ইঙ্গিত করে ওই পোস্টে তিনি আরও লেখেন, এটা এমন এক জাতি যারা সত্যের ওপর আস্থা রাখে এবং নিজেদের অধিকার এবং ন্যায্য দাবির সুরক্ষায় তার সর্বশক্তি এবং ক্ষমতা প্রয়োগ করবে।

এর আগে, হরমুজ প্রণালি খুলে দেওয়ার সময়সীমা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ইরানকে আবারও কঠোর হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি সতর্ক করে বলেছেন, আজ রাতে একটি সভ্যতার মৃত্যু হবে।

মঙ্গলবার দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, আজ রাতে একটি সভ্যতার মৃত্যু হবে, যা আর কখনোই ফিরে আসবে না। তিনি আরও যোগ করেন, আমি চাই না এমনটা ঘটুক, কিন্তু সম্ভবত এটিই হতে যাচ্ছে।

এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র যদি ইরানের নাগরিক বা অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে হামলা চালায়, তবে তারা দ্বিধা ছাড়াই পাল্টা ব্যবস্থা নেবে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৮:৩৯:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
৫১১ বার পড়া হয়েছে