ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালের মেহেন্দিগঞ্জে ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল মালিক সমিতির নতুন কমিটি গঠন

হুমায়ুন কবির, ঢাকা::
55

বরিশালের মেহেন্দিগঞ্জে ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় হলি ডায়াগনস্টিক সেন্টারের সভাকক্ষে আয়োজিত এক আলোচনা সভায় উপজেলার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা অংশ নেন।

সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রতিটি প্রতিষ্ঠান থেকে তিনজন করে প্রতিনিধি ভোটদানে অংশ নেন। পরে কণ্ঠভোটের মাধ্যমে আগামী এক বছরের জন্য ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাউথ স্কয়ার ডায়াগনস্টিকের মোঃ সেলিম হাওলাদার। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন গ্রিন অ্যাপোলো ডায়াগনস্টিক এন্ড ফিজিওথেরাপির মোস্তফা কামাল। সাধারণ সম্পাদক হয়েছেন সেবা ডায়াগনস্টিকের মনির হোসেন রাব্বি এবং সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আল ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টারের জসিম রাড়ি।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে পদ্মা হাসপাতাল ডায়াগনস্টিক এন্ড ফিজিওথেরাপি সেন্টারের ফয়সাল হাওলাদার, দপ্তর সম্পাদক পদে সেবা ডায়াগনস্টিকের উজায়ের আহমেদ, কোষাধ্যক্ষ পদে হলি ডায়াগনস্টিকের শওকত ওসমান, প্রচার সম্পাদক পদে পপুলার ডায়াগনস্টিকের মিজানুর রহমান এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ইউনাইটেড হাসপাতালের মাহাথাবুর রহমান চঞ্চল নির্বাচিত হয়েছেন।

নবগঠিত কমিটির নেতারা জানান, মেহেন্দিগঞ্জের ডায়াগনস্টিক সেন্টারগুলোর স্বার্থ সংরক্ষণ, সেবার মান উন্নয়ন এবং রোগীদের আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে তারা একযোগে কাজ করবেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৮:৪৪:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
৫৩২ বার পড়া হয়েছে