ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়া শেরপুরে প্রেমের বিয়ে: নিরাপত্তা চেয়ে দম্পতির সংবাদ সম্মেলন

তানজিল সরকার, শেরপুর, বগুড়া::
12

বগুড়ার শেরপুর উপজেলায় প্রেম করে বিয়ে করা এক দম্পতি নিজেদের জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। রোববার বিকেলে বগুড়া প্রেসক্লাব-এ আয়োজিত সংবাদ সম্মেলনে তারা লিখিত বক্তব্যের মাধ্যমে এই দাবি জানান।

সংবাদ সম্মেলনে মোঃ জুয়েল মিয়া ও তার স্ত্রী মোছাঃ মায়মুনা খাতুন জানান, তারা উভয়েই প্রাপ্তবয়স্ক এবং দীর্ঘদিনের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে গত শনিবার (৪ এপ্রিল) শেরপুর উপজেলার খানপুর কাজী অফিসে ইসলামী শরিয়ত অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

জুয়েল মিয়া শেরপুর উপজেলার খামারকান্দি ফুলবাড়ি এলাকার মোঃ আবু বকর সিদ্দিকের ছেলে এবং মায়মুনা খাতুন একই উপজেলার জুয়ানপুর গাড়ীদহ এলাকার মামুনুর রশিদের মেয়ে।
তাদের দাবি, প্রায় এক বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানার পর মায়মুনার পরিবার তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে এবং অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা চালায়। তবে পারস্পরিক সম্মতির ভিত্তিতে তারা শেষ পর্যন্ত বিবাহ সম্পন্ন করেন।

লিখিত বক্তব্যে জুয়েল মিয়া অভিযোগ করেন, বিয়ের পর থেকে তারা নিজ বাড়িতে থাকতে পারছেন না। মায়মুনার পরিবারের সদস্যরা তাদের খুঁজে বের করার চেষ্টা করছে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে দাবি করেন তিনি। এমনকি তাদের বিরুদ্ধে শেরপুর থানা-এ অপহরণ ও নারী নির্যাতনের অভিযোগে দুটি মামলা দায়ের করা হয়েছে বলেও উল্লেখ করেন। তিনি আরও জানান, গত এক সপ্তাহ ধরে তার পরিবারের সদস্যদেরও হয়রানি করা হচ্ছে এবং নিরাপত্তাহীনতায় তারা বাড়িছাড়া রয়েছেন।

মায়মুনা খাতুন বলেন, “আমি স্বেচ্ছায় জুয়েলের সঙ্গে এসেছি এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। আমি আমার স্বামীর সঙ্গে শান্তিপূর্ণভাবে সংসার করতে চাই। আমার পরিবারের পক্ষ থেকে যে হয়রানি করা হচ্ছে, তা অনাকাঙ্ক্ষিত।”

বর্তমান পরিস্থিতিতে দম্পতি বগুড়ার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের সহযোগিতাও কামনা করেন তারা।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৮:২৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
৫০৪ বার পড়া হয়েছে