ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় ভাবিকে ধর্ষণের অভিযোগে দেবর মজনু আটক

তানজিল সরকার, শেরপুর, বগুড়া::
5

বগুড়ার শেরপুর উপজেলায় এক গৃহবধূকে (৩০) একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে তার দেবরের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী সোমবার (৩০ মার্চ) শেরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত মজনু (৪৫)-কে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত মজনু ওই গৃহবধূর মামাতো দেবর। তিনি শেরপুর উপজেলার ঝাজর উত্তরপাড়া এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।

ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার সময় তিনি বাড়িতে একা ছিলেন। সেই সুযোগে মজনু জোরপূর্বক তার ওপর নির্যাতন চালায়। পরে বিষয়টি পরিবার ও স্থানীয়দের জানালে আইনি পদক্ষেপ নেওয়া হয়।

শেরপুর থানার এক কর্মকর্তা জানান, “ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলমান রয়েছে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৬:৫৬:১৪ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
৫০২ বার পড়া হয়েছে