ঢাকা ০২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চার দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টার আহ্বান

“ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও দৃশ্যমান হোক”

চেকপোস্ট ডেস্ক::

ছবি: সংগৃহীত

87

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য আরও বেশি দৃশ্যমান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “আপনাদের মধ্যে যে ঐক্য আছে, সেটা আরও স্পষ্টভাবে জনসমক্ষে এলে জনগণের মধ্যে স্বস্তি আসবে। মানুষ খুশি হবে এবং দেশবাসী সেটাই প্রত্যাশা করে।”

মঙ্গলবার (২২ জুলাই) রাতে তার সরকারি বাসভবন যমুনায় দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক জরুরি বৈঠকে এসব কথা বলেন তিনি। বৈঠকে অংশ নেয় চারটি রাজনৈতিক দল বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, “চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রাজনৈতিক দলগুলো স্পষ্টভাবে জানিয়েছে, ফ্যাসিবাদবিরোধী ঐক্যে তাদের মধ্যে কোনো মতবিরোধ নেই।”

তিনি আরও বলেন, “রাজনীতির মাঠে কৌশলগত কারণে কখনো কখনো একে অপরের বিরুদ্ধে কিছু কথা বলা হতে পারে। তবে তা থেকে ভুল বোঝার অবকাশ নেই, এটা কোনো বিরোধ নয়, বরং তারা সবাই একই লক্ষ্যে কাজ করছে। ফ্যাসিবাদ মোকাবিলায় এই ঐক্য অটুট।”

আইন উপদেষ্টা জানান, রাজনৈতিক দলগুলো আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের আরও কঠোর ও কার্যকর ভূমিকার প্রত্যাশা জানিয়েছে।

এছাড়া বিএনপি-র পক্ষ থেকে বলা হয়েছে, দেশের নির্বাচন প্রক্রিয়া যেন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও রাজনৈতিকভাবে গ্রহণযোগ্যভাবে অগ্রসর হয়, সেজন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বৈঠকে রাজনৈতিক ঐক্য ও কার্যকর গণতান্ত্রিক পরিবেশ তৈরির উপর গুরুত্বারোপ করা হয় বলে জানা গেছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১০:৫০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
৭০৮ বার পড়া হয়েছে