ঢাকা ০২:৫১ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ফেরিতে ওঠার সময় যাত্রী নিয়ে বাস পড়ে গেল নদীতে

চেকপোস্ট ডেস্ক::
47

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় একটি বাস উল্টে নদীতে পড়ে গেছে। বুধবার (২৫ মার্চ) বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে অর্ধশতাধিক যাত্রী ছিলেন বলে জানা গেছে।

জানা গেছে, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের ৩নং পন্টুন থেকে সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। বাসটি উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছেছেন ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির কর্মকর্তারা জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ অভিযান শুরু করে। পাশাপাশি ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরাও উদ্ধারকাজে অংশ নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটিতে ৫০ থেকে ৫৫ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পরপরই পাঁচ থেকে সাতজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তবে বাসে থাকা অন্যান্য যাত্রীদের বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনার পর ঘাট এলাকায় স্থানীয়দের ভিড় বাড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। উদ্ধার অভিযান চলমান রয়েছে এবং হতাহত ও নিখোঁজদের বিষয়ে পরবর্তী তথ্য পেলে বিস্তারিত জানানো হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৭:৫৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
৫২৩ বার পড়া হয়েছে

লাখাইয়ে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন। এম এ ওয়াহেদ লাখাই থেকেঃ লাখাইয়ে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (৮ মার্চ) দুপুর ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম। বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম এর সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম এর সন্চালনায় অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশ নেন মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মুহিতুল ইসলাম,লাখাই মুক্তি যোদ্ধা সরকারি ডিগ্রি কলেজ এর উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক রাজিব কুমার আচার্য্য, লাখাই প্রেসক্লাব সভাপতি বাহার উদ্দিন, লাখাই উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মহসিন সাদেক। বিজ্ঞান মেলা উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজ এর পক্ষ থেকে শিক্ষার্থীরা বিজ্ঞান বিষয়ক উদ্ভাবনী নিয়ে ১২ টি স্টল অংশ নেয়। উদ্বোধন পরবর্তী সময়ে উদ্বোধক সহ অতিথি বৃন্দ স্টলগুলো পরিদর্শন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন বর্তমানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে যা বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর উন্নয়ন এর অগ্রযাত্রায় প্রধান প্রতিবন্ধকতা। এতে থেকে উত্তোরনে বিজ্ঞান বিষয়ে শিক্ষার্থী বৃদ্ধি করতে বিশেষ গুরুত্বারোপ করতে হবে। শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে উদ্বুদ্ধকরণ সভা ও আধুনিক যন্ত্রপাতি সম্বৃদ্ধ বিজ্ঞানাগার সুবিধা বৃদ্ধি করতে উদ্যোগ গ্রহণ করতে হবে।