ঢাকা ০৪:০০ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ফেনীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

চেকপোস্ট ডেস্ক::
12

ফেনীর রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও ১১ জন গুরুতর আহত হয়েছেন। রোববার (২২ মার্চ) ভোর পৌনে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন মোহাম্মদ মোরশেদ (৩৮) ও মোহাম্মদ সোহাগ (৩৯)। বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি। তাদের লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে রয়েছে। আহতদের এখন পর্যন্ত নাম-পরিচয় জানা যায়নি।

মহিপাল হাইওয়ে থানার ইনচার্জ আসাদুল ইসলাম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী-রামপুর এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি লেনে সেতুর সংস্কার কাজ চলছিল। একটি অ্যাম্বুলেন্স সেতুর আগে থাকা স্প্রিডব্রেকার ধীর গতিতে পার হচ্ছিল। এ অবস্থায় শ্যামলী পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে ধাক্কা দেয়।

এ ঘটনায় বাস ও অ্যাম্বুলেন্সের লোকজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে পেছনে মোটরসাইকেল ও আরও কিছু বাসের জট লেগে যায়। তার কিছুক্ষণ পর বেপরোয়া গতীতে আসা দোয়েল পরিবহনের একটি বাস জটলার মধ্যে ধাক্কা দেয়। এতে বাসা, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে একজন মোটরসাইকেল আরোহী, বাসের সুপারভাইজার ও একজন যাত্রী নিহত হন। আহত হন আরও ১১ জন।

ফেনীর সিভিল সার্জন ও ফেনী সদর হাসপাতালের তত্বাবধায়ক (অতিরিক্ত দায়িত্ব) ডা. রুবাইয়াত বিন করিম জানান, ভোররাতে আমাদের এখানে সড়ক দূর্ঘটনায় আহতদের নিয়ে আসা হয় ।যার মধ্যে তিনজনকে মৃত অবস্থায় পাই। এরমধ্যে গুরুতর আহত তিনজনকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ ছাড়া গুরুতর আহত একজন ভর্তি আছেন, তার কোনো স্বজন না থাকায় রেফার করা যায়নি। এ ছাড়া সাতজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১২:০০:২৬ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
৫০৬ বার পড়া হয়েছে