প্রফেসর ড. মুহাম্মাদ মাসুদকে আবারও কুয়েটের ভিসি হিসেবে নিয়োগ

প্রফেসর ড. মুহাম্মাদ মাসুদকে আবারও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়( ভিসি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আজ ১৬ মার্চ এক সংবাদ সন্মেলনে শিক্ষা মন্ত্রী আ,ন,ম এহসানুল হক কুয়েট সহ ৭ টি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের জন্য এ তথ্য জানান।
গত ৫ আগষ্টের পর অন্তবর্তী সরকার প্রথম দফায় ২০২৪ সালের ৬ আগষ্ট তাকে ভিসি হিসেবে নিয়োগ প্রদান করেন। কিন্তু গত বছরের ফেব্রুয়ারিতে বহিরাগত এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষের ঘটনায় উদ্ভুত পরিস্থিতির কারনে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২৬ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে ভিসি প্রফেসর ড. মুহাম্মাদ মাসুদ এবং প্রো- ভিসি অধ্যাপক শরিফুল আলমকে অব্যাহতি প্রদান করা হয়।
ট্যাগস :



















