ঢাকা ১১:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে দুর্বৃত্তের হামলায় যুবক গুরুতর আহত, আঙুল বিচ্ছিন্ন ও দুই পা ভাঙার অভিযোগ

মমিনুল ইসলাম দিপু গাইবান্ধা প্রতিনিধি::
2

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় দুর্বৃত্তদের অতর্কিত হামলায় কাকন (৩৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। শনিবার রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার জুনদাহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দূর্বলাগাড়ী গ্রামের বাসিন্দা মিরু মন্ডলের ছেলে কাকন রাতের দিকে জুনদাহ বাজারে অবস্থানকালে একদল অজ্ঞাত দুর্বৃত্ত তার ওপর আকস্মিক হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি আঘাত করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

হামলায় কাকনের ডান হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় এবং দুই পা গুরুতরভাবে ভেঙে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। রক্তাক্ত অবস্থায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলার পেছনে পূর্বশত্রুতা নাকি অন্য কোনো কারণ রয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১১:১৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
৫০১ বার পড়া হয়েছে