ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নীলফামারীতে ডিবির অভিযানে ১০৫ বোতল নেশা জাতীয় এসকাপ সিরাপসহ যুবক আটক

শাহজাহান আলী মনন, নীলফামারী::
19

নীলফামারীর কিশোরগঞ্জ থেকে ১০৫ বোতল নেশা জাতীয় সিরাপসহ প্রভাস চন্দ্র রায় নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সোমবার (২ মার্চ) রাতে কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ বাহাগিলি (ঘোনপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মো. মতলুবর রহমান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রভাস চন্দ্র রায়ের বসতবাড়ীতে অভিযান চালালে তার বাড়ীর শোবার ঘরের মধ্যে প্লাস্টিকের বস্তায় রাখা ১০৫ বোতল Escuf Cough Syrup পাওয়া যায়। যেগুলো নিষিদ্ধ মাদকদ্রব্য এবং যার আনুমানিক দাম ২ লাখ ১০ হাজার টাকা।

এই অবৈধ নেশা জাতীয় পণ্য রাখার দায়ে বাড়ির মালিক প্রভাস চন্দ্র রায়কে আটক করে জিজ্ঞেসাবাদ করা হয়। এতে তিনি মাদক ব্যবসার কথা স্বীকার করেন। এর প্রেক্ষিতে তাকে কিশোরগঞ্জ থানায় হস্তান্তর ও মামলা দায়ের করা হয়। মামলা নং-০৫, তারিখ-০২/০৩/২০২৬ খ্রি:।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান বলেন, নেশা জাতীয় সিরাপসহ আটক আসামিকে জিআর নং-৬০/২০২৬, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণিক ১৪(গ)/৪১ এ গ্রেপ্তার দেখিয়ে সকালে নীলফামারী আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠিয়েছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৬:৪৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
৫১০ বার পড়া হয়েছে