ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাড়ি সমস্যায় সময়মতো পৌঁছাতে না পারার দাবি

নির্ধারিত সময়ে মনোনয়ন জমা দিতে না পেরে কান্নায় ভেঙে পড়লেন প্রার্থী

চেকপোস্ট ডেস্ক::
125

নির্ধারিত সময়ে মনোনয়নপত্র জমা দিতে না পেরে অঝোরে কাঁদলেন শেরপুর-২ সংসদীয় আসনের এক প্রার্থী। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

শেরপুর-২ আসনে আমার বাংলাদেশ (এবি) পার্টির মনোনীত প্রার্থী আব্দুল্লাহ বাদশা মনোনয়নপত্র জমা দিতে এসে নির্ধারিত সময়সীমা বিকেল ৫টা অতিক্রান্ত হওয়ায় তার মনোনয়নপত্র গ্রহণ করেননি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রেজওয়ানা আফরিন। এতে আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে সবার সামনে কান্নায় ভেঙে পড়েন তিনি।

এ বিষয়ে আব্দুল্লাহ বাদশা বলেন, “শেরপুর থেকে নালিতাবাড়ী আসার পথে গাড়ির সমস্যার কারণে নির্ধারিত সময়ের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পৌঁছাতে পারিনি। দীর্ঘদিন ধরে আমি নির্বাচনের প্রস্তুতি নিয়েছি এবং জনগণের কাছে গিয়েছি। নির্বাচন করে সংসদে যেতে না পারলেও মানুষের পাশে থাকব।”

এ প্রসঙ্গে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রেজওয়ানা আফরিন বলেন,
“নির্বাচন বিধিমালা অনুযায়ী নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র গ্রহণের কোনো সুযোগ নেই। আব্দুল্লাহ বাদশা আমার কক্ষে প্রবেশ করেছেন বিকেল পাঁচটা বেজে পাঁচ মিনিটে। পাঁচ মিনিট দেরি করায় তার মনোনয়নপত্র গ্রহণ করা সম্ভব হয়নি।”

ঘটনাটি সেখানে উপস্থিত সাধারণ মানুষ ও নেতাকর্মীদের মাঝে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১১:৩১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
৫৯৪ বার পড়া হয়েছে