ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নিরবচ্ছিন্ন জ্বালানির নিশ্চয়তাসহ প্রধানমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের নানা প্রস্তাব

চেকপোস্ট ডেস্ক::
23

জ্বালানি সংকটের কারণে দেশের অর্থনীতির ওপর চাপ তৈরি হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন ব্যবসায়ীরা।

শনিবার (৪ এপ্রিল) প্রধামন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বেসরকারি খাত উন্নয়নবিষয়ক উপদেষ্টা কাউন্সিলের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের অর্থমন্ত্রী বলেন, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন ব্যবসায়ীরা। এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানি বা সৌর বিদ্যুৎ ব্যবহারে উদ্যোক্তাদের সরকারি সহায়তার কথা বলেছেন তারা।

বৈঠকে ব্যবসায়ীরা বিদেশি ভ্রমণকারীদের জন্য ই-ভিসা চালুর দাবি জানিয়েছেন। বিমানবন্দরের ঝামেলা ছাড়াই বিদেশি বিনিয়োগকারীরা সহজে বাংলাদেশে আসতে পারেন, তার ব্যবস্থা নিতে বলেছেন বলে জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, ব্যাংক ঋণের সুদহার কমানো, এনবিআর সংস্কার এবং নির্দিষ্ট ব্যবসায়ীদের ওপর করের বোঝা না চাপিয়ে করের আওতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন ব্যবসায়ীরা। মাঝারি উদ্যোক্তাদের রপ্তানিতে উৎসাহিত করতে লাইসেন্স প্রাপ্তি সহজীকরণ এবং আমদানি-রপ্তানি ও বাণিজ্যের গতি আনতে গভীর সমুদ্রবন্দর চালুর আহ্বান জানিয়েছেন তারা।

আমির খসরু বলেন, ব্যবসায়ীদের কী কী সংকট আছে, সেসব বিষয় জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে ব্যবসায়ীদের নানা সংকটের কথা বিগত দিনে আমরা শুনে এসেছি, প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের মুখ থেকে তাদের সমস্যার কথা শুনতে চেয়েছিলেন। তাদের কথাগুলোর একটা নোট নেওয়া হয়েছে। অনেক সমস্যার সমাধান হয়েছে, অনৈক পেন্ডিং আছে, আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।

দেশের বিনিয়োগ পরিবেশ চাঙা করা এবং শিল্প খাতের বিদ্যমান সংকট মোকাবিলার লক্ষ্যে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পাশাপাশি বিভিন্ন শিল্প খাতের প্রতিনিধিত্বকারী শীর্ষ উদ্যোক্তারাও এতে অংশ নেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৭:৫৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
৫০৮ বার পড়া হয়েছে