ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে ‘স্পেশাল ড্রাইভের’ নির্দেশ প্রধানমন্ত্রীর

এশিয়া পোস্ট::
15

সারা দেশে নারী নির্যাতন-সংক্রান্ত মামলার সম্পর্কিত বিষয়গুলোতে বিশেষ নজর দিচ্ছে সরকার। এ ধরনের কার্যক্রমে যারা জড়িত, তাদের বিষয়ে স্পেশাল ড্রাইভের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠক শেষে সচিবালয় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘ক্যাবিনেট সুয়োমোটো (স্বতঃপ্রণোদিত হয়ে) একটা দিয়েছেন যে ধর্ষণ মামলা হচ্ছে বা আগে হয়েছে—এগুলো সমাজ থেকে বন্ধ করার জন্য এবং খুব দ্রুত অ্যাকশন নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’

এ-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ ধরনের মামলায় অনেকগুলো সংস্থা জড়িত থাকে। এসব প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের মাধ্যমে মামলাগুলো যাতে দ্রুত শেষ হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘দ্রুত বিচারের জন্য প্রত্যেকটা জেলায় থাকা কোর্টগুলোকে শক্তিশালী করার মাধ্যমে প্রাতিষ্ঠানিক কাঠামোটা আরেকটু শক্তিশালী করা সরকারের লক্ষ্য।’

এদিকে সম্প্রতি ঠাকুরগাঁও, জয়পুরহাট ও সুনামগঞ্জসহ শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তার জন্য কৃষি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কৃষি এবং ত্রাণ মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তবে ডিসিদের কাছে থাকা তহবিল থেকে তাৎক্ষণিক সহযোগিতা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নাসিমুল গনি।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০১:২৫:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
৫১০ বার পড়া হয়েছে