নিরাপত্তা ও কর্মসংস্থান নিশ্চিতের প্রতিশ্রুতি
ধানের শীষের জনসভায় শেখ ফরিদুল ইসলাম ভোটারদের পাশে থাকার প্রতিশ্রুতি

বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের বিএনপি প্রার্থী শেখ ফরিদুল ইসলাম জানিয়েছেন, সকল ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং তারা রাষ্ট্রের সকল অধিকার নির্ভিঘ্নে ভোগ করবেন। তিনি বলেন, কোনো বৈষম্যমূলক আচরণ হবে না, নারীদের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান, বেকার যুবক-যুবতীদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
শেখ ফরিদুল ইসলাম বলেন, “গত ২০ বছর ধরে জনগণের সেবা করার চেষ্টা করেছি। আগামীতেও জনগণের পাশে থাকব ইনশাআল্লাহ। হিন্দু ও অন্যান্য সম্প্রদায়ের মানুষ এখানে নিশ্চিন্তে জীবনযাপন করবেন। মোংলা বন্দর আধুনিকায়ন, ইপিজেড সচল ও বেকারত্ব দূর করা হবে।”
শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টায় রামপাল উপজেলার হুড়কা ইউনিয়নের ঝলমলিয়া দিঘীর পাড়ে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল ও মৎস্যজীবি দলের নেতৃবৃন্দ।
প্রার্থী শেখ ফরিদুল ইসলাম বলেন, “বাগেরহাট-৩ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায়বিচার থেকে বঞ্চিত। নির্বাচিত হলে জনগণের অধিকার ফিরিয়ে দেব এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করব।”




















