ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

‎দ্বিতীয় দিনেও কুবি ভর্তি পরিক্ষার্থীদের সেবায় জাতীয় ছাত্রশক্তি

কুবি প্রতিনিধি::
101

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা দ্বিতীয় দিনেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য ভর্তি তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন ও হ্যাঁ ভোটের প্রচারণা করেছে জাতীয় ছাত্রশক্তি কুবি শাখার কর্মীরা।

‎শনিবার (৩১ জানুয়ারি ) ‘বি’ এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় তারা এ কার্যক্রম পরিচালনা করেন।

‎সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সহায়তা কেন্দ্র স্থাপন, ভাড়া সচেতনতা, ভর্তিচ্ছুদের কলম বিতরণ, হ্যাঁ ভোটের প্রচারণা করেছে জাতীয় ছাত্রশক্তি, কুবি শাখার নেতাকর্মীরা। এছাড়াও গত রাতে এবং তার আগেরদিন রাতেও বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের আবাসনের ব্যবস্থাও করেছেন তারা।

‎জাতীয় ছাত্রশক্তি, কুবি শাখার কর্মী ফাহিম আবরার বলেন, ‘আজকে ‘বি’ এবং ‘সি’ ইউনিটের পরীক্ষা চলছে। স্টুডেন্ট যখন পরীক্ষা দিতে চলে গিয়েছে তখনই আমরা অভিবাবকদের কাছে গণভোটের হ্যাঁ এর জন্য লিফটেট বিতরণ করেছি। আমরা জাতীয় ছাত্রশক্তির পক্ষ থেকে গণভোটের হ্যাঁ এর পক্ষে লিফলেট বিতরণ করেছি। আমরা যৌক্তিকতা দেখাচ্ছি তারা কেন গণভোটে হ্যাঁ দিবেন তা যেন দেখে বুঝে দিতে পারেন তার জন্য আজকে আমাদের এই প্রচারণা।’

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৫:১৬:২৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
৫৫৬ বার পড়া হয়েছে