ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি

চেকপোস্ট ডেস্ক::
23

সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কের পদ থেকে পদত্যাগ করেছেন জোনায়েদ সাকি।

শনিবার (৪ এপ্রিল) সকালে দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

গণসংহতি আন্দোলন ২৯ আগস্ট ২০০২ সালে ‘জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তোলার আহ্বান’ নিয়ে যাত্রা শুরু করে। দীর্ঘ আইনি ও সাংগঠনিক প্রক্রিয়া শেষে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের নিবন্ধন পায় দলটি।

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের শরিক হিসেবে জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে দলের প্রতীক মাথাল নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারে তাকে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে তিনি শুধু পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১২:৪৬:১৩ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
৫০৮ বার পড়া হয়েছে