তেলিয়াপাড়া দিবসের অনুষ্ঠানে যোগ দিতে হবিগঞ্জে মির্জা ফখরুল

আজ শনিবার (৪ এপ্রিল) ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস। দিবসটি উপলক্ষ্যে আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসাবে যোগ দিতে হবিগঞ্জের মাধবপুরে পৌঁছেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যার পর হবিগঞ্জ-৪(মাধবপুর- চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সলের নোয়াপাড়ার বাসভবনে ওঠেন। ফখরুল ইসলাম আলমগীরের আগমনের খবরে স্থানীয় নেতাকর্মীরা সেখানে ভিড় করেন। এই সময় মন্ত্রী নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
নোয়াপাড়া থেকে তিনি চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে রাত্রীযাপন করার কথা রয়েছে। মন্ত্রী আগামীকাল মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
ট্যাগস :























