ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

তানজিন তিশার বিরুদ্ধে শিল্পী সংঘে লিখিত অভিযোগ

চেকপোস্ট ডেস্ক::
97

ছোট পর্দার শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ-এ অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ দিয়েছেন অভিনেত্রী সামিয়া অথই। বুধবার সন্ধ্যায় সংগঠনটির কাছে লিখিত অভিযোগ জমা দেন তিনি।

সামিয়া অথই জানান, ‘গতকাল শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশে আমি লিখিত অভিযোগ গিয়েছে। বিষয়টি এখন তারাই দেখবে। আমার সঙ্গে যে ঘটনা ঘটেছি আমি তার বিচার চেয়েছি।’

অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু গণমাধ্যমকে জানান, বিষয়টি নিয়ে এই সপ্তাহে কার্যনির্বাহী পরিষদের বৈঠকে আলোচনা করা হবে। দুই পক্ষের বক্তব্য শুনে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে গত মঙ্গলবার বিকেলে ফেসবুক লাইভে এসে সামিয়া অথই অভিযোগ করেন, মানিকগঞ্জে ‘পুতুলের বিয়ে’ নামের একটি নাটকের শুটিং চলাকালে তাকে চড় মেরেছেন তানজিন তিশা। অথই বলেন, “সিনের মধ্যেই আমাকে চড় মেরে গাল ফুলিয়ে দিয়েছেন। এমনকি আমার চোখও ফুলে গেছে।”

তবে অভিযোগ অস্বীকার করেছেন তানজিন তিশা। তার দাবি, দৃশ্যের প্রয়োজনেই চড়টি মারা হয়েছে। এ ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা।

সামিয়া অথইয়ের দাবি, চিত্রনাট্য অনুযায়ী ওই দৃশ্যে তিশাকে নয়, বরং তাকেই তিশাকে একটি চড় মারার কথা ছিল। তিনি সেই অনুযায়ী চড় মারার পর তিশা তাকে একাধিকবার চড় মারেন, যা চিত্রনাট্যে ছিল না।

অন্যদিকে তানজিন তিশা বলেন, “আমি পুরোপুরি আমার চরিত্র অনুযায়ী অভিনয় করেছি। এখানে আমি একজন বিশেষ চাহিদাসম্পন্ন চরিত্রে অভিনয় করেছি। স্ক্রিপ্টে যতটুকু ছিল, ততটুকুই করেছি-চরিত্রের বাইরে কিছু করিনি।”

বুধবার রাতে নাটকের নির্মাতাসহ পুরো টিমকে নিয়ে ফেসবুক লাইভে আসেন তিশা। সেখানে উপস্থিত সবাই ঘটনার জন্য সামিয়া অথইকেই দায়ী করেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৯:৫১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
৫৫৬ বার পড়া হয়েছে