ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাম্প-ইরানকে নিয়ে শেহবাজ শরিফের যুদ্ধবিরতির অনুরোধ

চেকপোস্ট ডেস্ক::
11

হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের প্রতি অনুরোধ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। একইসঙ্গে তিনি ইরানের জন্য চুক্তি করার সময়সীমা দুই সপ্তাহ বাড়িয়ে দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি অনুরোধ করেছেন। দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতি পালন করতে সব পক্ষের প্রতি আহ্বান ।

বুধবার (৮ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টে শেহবাজ শরিফ লেখেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে ধীরে-সুস্থে শক্তিশালী কূটনৈতিক প্রচেষ্টা চলছে যা ভবিষ্যতে ফল বয়ে আনবে।

তিনি আরও লেখেন, কূটনৈতিক প্রচেষ্টাকে আপন গতিতে চলতে দেওয়ার জন্য সময়সীমা দুই সপ্তাহ বাড়াতে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। পাকিস্তান আন্তরিকতার সঙ্গে ইরানিয়ান ভাইদের প্রতি সদিচ্ছার নিদর্শনস্বরূপ হরমুজ প্রণালি দুই সপ্তাহের জন্য খুলে দিতে অনুরোধ করছি।

এক্স-এ দেওয়া ওই পোস্টের শেষে পাক প্রধানমন্ত্রী আরও লেখেন, এই অঞ্চলে দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা রক্ষার্থে এবং কূটনীতির মাধ্যমে ফলাফল আনার পথ সুগম করতে আমরা যুদ্ধরত সব পক্ষকে দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতি পালনের আহ্বান জানাই।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৮:৪৫:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
৫০৬ বার পড়া হয়েছে