ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে প্রাইভেটকারের ধাক্কায় শিশুর মৃত্যু

চেকপোস্ট ডেস্ক::
22

ঝিনাইদহ পৌর এলাকার ভূটিয়ারগাতি বাইপাসে আইসক্রিম কিনে ছোট ভাইকে নিয়ে ফেরার পথে প্রাইভেটকারের ধাক্কায় আরিফুল ইসলাম (৭) নামে স্কুলপড়ুয়া এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর সহোদর ছোট ভাই আবিদুল ইসলাম (৬) আহত হয়েছে। তাকে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৩এপ্রিল) সন্ধ্যায় ঝিনাইদহ-যশোর মহাসড়কের বাইপাস রোড সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আরিফুল ইসলাম ও আহত আবিদুল ইসলাম ঝিনাইদহ ভুটিয়ারগাতি গ্রামের আমিরুল মুন্সির ছেলে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়ি থেকে ছোট ভাই আবিদুল ইসলামকে সাথে নিয়ে মহাসড়ক পার হয়ে আইসক্রিম কিনতে দোকানে যায় শিশু আরিফুল। আইসক্রিম কেনা শেষে বাড়ি ফেরার পথে সড়কে একটি দ্রুতগতির প্রাইভেটকার দুই শিশুকে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা ওই দুই শিশুকে উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক শিশু আরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

আহত ছোট ভাই আবিদুল ইসলাম ঝিনাইদহ ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঝিনাইদহ ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসক ডা. উমা ইসলাম জানান, হাসপাতালে আসার আগেই শিশু আরিফুল ইসলাম মারা গেছে। আহত শিশুর পা ভেঙে গেছে। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসা চলমান। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সামসুল আরেফিন জানান, নিহত শিশুর পরিবারের সদস্যদের আপত্তি না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানা গেছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৯:০২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
৫০৯ বার পড়া হয়েছে