ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইগাতীতে বিএনপি–জামায়াত সংঘর্ষ, উপজেলা জামায়াত সেক্রেটারি নিহত

চেকপোস্ট ডেস্ক::
42

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ঝিনাইগাতী মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানস্থলে চেয়ার বসানোকে কেন্দ্র করে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল ও জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের কর্মী-সমর্থকদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে উত্তেজনা চরমে পৌঁছালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বহু নেতা-কর্মী আহত হন।

পরবর্তীতে সন্ধ্যার দিকে দ্বিতীয় দফায় আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে দুইজন সাংবাদিক আহত হন। এছাড়া সাংবাদিকদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এলাকায় বর্তমানে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১০:৪৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
৫২৩ বার পড়া হয়েছে