ঢাকা ১০:০৭ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জ্বালানি তেল পাচার প্রতিরোধে সুনামগঞ্জের সীমান্তে বিজিবির তৎপরতা বৃদ্ধি

মোশফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ::
61

সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতা ও ইরান- ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ব্যাপক ওঠানামা চলছে। এই সুযোগে সীমান্ত দিয়ে এক শ্রেণির অসাধু পাচারকারী অধিক মুনাফার আশায় গোপনে তেল পাচার করার চেষ্টা করছে বলে জানা যায়।
এমন পরিস্থিতিতে জ্বালানি তেলের কৃত্রিম সঙ্কট ও মূল্য বৃদ্ধির আশংকায় সীমান্ত পথে অবৈধভাবে তেল পাচার প্রতিরোধে সুনামগঞ্জের সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ( ২৮ বিজিবি ) ।

শুক্রবার (৬ মার্চ) সকাল থেকে সীমান্তবর্তী এলাকায় নজরদারি জোরদার করতে চেকপোস্ট বসানো সহ বিশেষ টহল, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং সন্দেহভাজন পরিবহনে তল্লাশি অভিযান বাড়ানো হয়েছে।
সুনামগঞ্জ সীমান্তের তিনটি এলসি পয়েন্টে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। যাতে করে বাংলাদেশগামী পাথর ও কয়লা ভর্তি বড় ট্রাক এবং ডাম্পারগুলো আনলোড করে পার্শ্ববর্তী দেশ ভারতে প্রবেশ করার সময় তেল পাচার করতে না পারে।
এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল একে এম জাকারিয়া কাদির বলেন,আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের অস্থিরতার কারণে কিছু অসাধু চক্র কৃত্রিম সংকট সৃষ্টি ও অধিক মুনাফা লাভের আশায় জ্বালানি তেলের মজুদ এবং পাচারের ঝুঁকি থাকায় সীমান্তে বিজিবি সর্বোচ্চ গোয়েন্দা নজরদারী ও সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি আরও জানান, সীমান্তে সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি যেসব রুট দিয়ে জ্বালানি তেল পাচারের আশংকা বেশি রয়েছে সেসব পয়েন্টে চেকপোস্ট মোতায়েন করা হয়েছে। জ্বালানি তেল পাচারসহ যেকোন ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে সীমান্তে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১২:১৩:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
৫৩১ বার পড়া হয়েছে