ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

‘জুলাই সনদ’ বাস্তবায়ন থেকে ১৮০ ডিগ্রি ঘুরেছে সরকার: গোলাম পরওয়ার

চেকপোস্ট ডেস্ক::
4

‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে বর্তমান সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (২৩ মার্চ) দুপুরে কক্সবাজার বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, “সহস্রাধিক প্রাণ ও হাজারো মানুষের পঙ্গুত্বের বিনিময়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা হয়েছিল, সরকার গঠনের পর তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। বিশেষ করে, বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের যে অঙ্গীকার করেছিল, এখন তারা তা থেকে সরে এসেছে।”

তিনি বলেন, “জুলাই সনদকে চ্যালেঞ্জ না করার প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও একটি পক্ষকে দিয়ে আদালতে রিট করে বিষয়টি বিচারাধীন করা হয়েছে। সরকারের পরোক্ষ সহায়তায় এটি করা হয়েছে।”

গণভোট প্রসঙ্গ তুলে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, “জাতীয় নির্বাচনে প্রাপ্ত ভোটের তুলনায় গণভোটের পক্ষে জনসমর্থন বেশি ছিল। তাই, পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে জুলাই সনদকে অস্বীকার করা গণতন্ত্রকামী দলের কাজ হতে পারে না।”

সরকারের প্রতি আহ্বান জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, “সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করে জুলাই জাতীয় সনদকে প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। এটিই বর্তমান সংকট নিরসনের একমাত্র পথ।”

জামায়াতে ইসলামীর এ নেতা সোমবার দুপুরে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে জেলা জামায়াতের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১১:১৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
৫০২ বার পড়া হয়েছে