ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জার্মান পার্লামেন্টের পরিবেশ বিষয়ক কমিটির সাথে কেসিসির প্রশাসক সহ উর্ধবতন কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রবিউল হোসেন খান, খুলনা::
9

ফেডারেল রিপাবলিক অব জার্মান পাল্টামেন্টের পরিবেশ বিষয়ক কমিটির একটি প্রতিনিধি দল আজ ৯ এপ্রিল খুলনা সফর করেছে।

সফরের অংশ হিসেবে প্রতিনিধি দলের সদস্যবৃন্দ আজ দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে খুলনা সিটি করপোরেশন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সহ কেসিসির উর্ধবতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।

মতবিনিময় সভায় কেসিসির প্রশাসক আগত প্রতিনিধিদের নগরবাসীর পক্ষ থেকে স্বাগত জানান এবং সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ উল্লেখ করে বলেন, খুলনা বাংলাদেশের অন্যতম জলবায়ু ঝুকিপূর্ণ এলাকা। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবনাক্ততা এবং ঘনঘন প্রাকৃতিক দুর্যোগ আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এসকল চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজন অন্তর্ভুক্তিমুলক ও টেকসই সমাধান।

খুলনায় জার্মান সহযোগীতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ২০১০ সাল থেকে জার্মান সরকারের বিভিন্ন সংস্থার সাথে খুলনা সিটি করপোরেশন কাজ করছে এবং বিভিন্ন উন্নয়ন মুলক প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

আগামীতেও এ সহযোগীতা অব্যাহত থাকার আহবান জানান। উল্লেখ্য ফেডারেল জার্মান সংসদ পরিবেশে কমিটির এ প্রতিনিধি দল ৭ এপ্রিল থেকে বাংলাদেশ সফর করছে। শহরাঞ্চলে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ সম্পর্কে পুর্নাঙ্গ ধারনা লাভ করাই তাদের এ সফরের মুল উদ্দেশ্য। বিকালে প্রতিনিধি দলের সদস্যবৃন্দ জার্মান সরকারের আর্থিক সহযোগীতায় ইতিপূর্বে নগরীতে বাস্তবায়িত জলবায়ু সহনশীল প্রকল্প এলাকা সমুহ স্বরজমিনে পরিদর্শন করেন।

সভায় কেসিসির পক্ষ থেকে আগামীতে জলবায়ু সহনশীল, অবকাঠামো উন্নয়ন, প্রকৃতি নির্ভর সমাধান, উন্নত ড্রেনেজ ও পানি ব্যবস্থাপনা, টেকসই বর্জ্য ব্যবস্থাপনা, অন্তর্ভুক্তিমুলক নগর পরিকল্পনা ইত্যাদি বিষয়ে জার্মান সরকারের সহযোগিতা কামনা করা হয়। জার্মান পাল্টামেন্টের সদস্য ও পরিবেশ বিষয়ক কমিটির ডেপুটি চেয়ারম্যান এবং টীম লিডার মাইকেল থিউস, পার্লামেন্ট সদস্য সাচছা ভান বিক, ম্যানুয়েল ক্রাউথাউসেন, ড. ফ্রানজিসকা কার্সটেন, জুলিয়া ছানেদাইদার ভাইওলেট্রা বুক, পলিসি অফিসার ইলেফদেরিওস আসলানেডিস, বাংলাদেশস্থ জার্মান এম্বাসেডর ড. রিদিগার লর্টজ, ডেপুটি হেড অব ডেভেলপমেন্ট কোঅপারেশন জেনিথ হুসাইন, এডভাইজার শেক মাহমুদুল আহসান, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার। সভা সঞ্চালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আরবান এন্ড রুরাল প্লানিং ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ জাকির হোসেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৭:৩৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
৫০১ বার পড়া হয়েছে