ঢাকা ১১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মন্তব্যের তীব্র নিন্দা প্রকাশ

জামায়াতের গোলাম পরওয়ারের তোপ: ‘বিলেত থেকে ফতোয়া দেওয়া ঠিক নয়’

চেকপোস্ট ডেস্ক::
102

খুলনা-৫ (ডুমুরিয়া–ফুলতলা) আসনে ১০–দলীয় জোট প্রার্থী ও জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নির্বাচনী প্রচারণার সময় নির্বাচনের ব্যালটকে আধুনিক জিহাদের প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন।

শুক্রবার সকালে ডুমুরিয়ার গুটুদিয়া ইউনিয়নের আরাফাত মহল্লায় আয়োজিত সমাবেশে তিনি বলেন, “আগে যুদ্ধ হতো তরবারি, তির-ধনুক ও কামান দিয়ে। এখন রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের হাতিয়ার হলো ভোট ও ব্যালট। সহিংসতা, জোরপূর্বক ক্ষমতা দখল ইসলাম সমর্থন করে না।”

জামায়াত নেতা আরও বলেন, নির্বাচিত সৎ নেতা দুর্নীতি, সন্ত্রাস ও দমন-পীড়ন বন্ধ করতে সক্ষম। তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক মন্তব্যকে অযৌক্তিক ও নিন্দনীয় বলে অভিহিত করেন। তাঁর ভাষ্য, “বিলেত থেকে ফতোয়া দিয়ে কে মুসলমান আর কে কাফের তা বলা রাজনৈতিক নেতা হিসেবে যথাযথ নয়।”

১৯৭১ সালের প্রসঙ্গ টেনে গোলাম পরওয়ার বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্বীকৃতি জামায়াতে ইসলামী স্বীকার করে এবং স্বাধীনতার পর রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের কোনো প্রমাণ নেই। তিনি অভিযোগ করেন, অতীতের সব সরকারের আমলেই দুর্নীতি ও দলীয়করণ ছিল।

ভোটারদের উদ্দেশ্যে তিনি সতর্ক করেন, “ভোট কেনার জন্য দেওয়া কালোটাকা প্রত্যাখ্যান করুন। ভোট বিক্রি মানে ভবিষ্যৎ বিক্রি করা।”

সমাবেশ শেষে গোলাম পরওয়ার গুটুদিয়া ইউনিয়নের আল আকছা, শিবপুর ও বাদুড়গাছা এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠকে অংশগ্রহণ করেন।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৪:১২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
৫৫৯ বার পড়া হয়েছে