ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির আদেশে বাংলাদেশ হুইপ অধ্যাদেশ ১৯৭২ অনুযায়ী প্রজ্ঞাপন

জাতীয় সংসদের হুইপ হলেন বকুলসহ ৬ এমপি

মোঃ রবিউল হোসেন খান, খুলনা::
52

খুলনা-৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুলকে জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন ২ মার্চ জারি করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ হুইপ অধ্যাদেশ ১৯৭২-এর আর্টিকেল ৩(১) অনুযায়ী রাষ্ট্রপতি নিম্নবর্ণিত সংসদ সদস্যদের বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ প্রদান করেছেন।

নিয়োগপ্রাপ্ত সংসদ সদস্যরা হলেন, মোঃ জি কে গউছ (হবিগঞ্জ-৩), রকিবুল ইসলাম বকুল (খুলনা-৩), মিয়া নুর উদ্দিন আহমেদ অপু (শরিয়তপুর-৩), এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু (নাটোর-২), মোঃ আখতার মিয়া (দিনাজপুর-৪), এ বি এম আশরাফ উদ্দিন নিজাম (লক্ষ্মীপুর-৪)।

জাতীয় সংসদে সরকার ও সংসদীয় কার্যক্রম সমন্বয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন হুইপরা। নতুন নিয়োগপ্রাপ্ত হুইপদের দায়িত্ব শিগগিরই কার্যকর হবে বলে জানা গেছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৯:০৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
৫২৬ বার পড়া হয়েছে