চুলকাটিতে এম এ এইচ সেলিমের পক্ষে গণসংযোগ ও মতবিনিময়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা এম এ এইচ সেলিম-এর পক্ষে চুলকাটি বাজার এলাকায় লিফলেট বিতরণ, গণসংযোগ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার চুলকাটি বাজারে এম এ এইচ সেলিমের বড় ছেলে ও সিলভার লাইন গ্রুপের পরিচালক মেহেদী হাসান প্রিন্স ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তার বাবার জন্য দোয়া কামনা করেন। এ সময় তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে নির্বাচনী লিফলেট বিতরণ করেন।

গণসংযোগ শেষে সন্ধ্যায় চুলকাটি প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন মেহেদী হাসান প্রিন্স। মতবিনিময়কালে তিনি বলেন, “বাগেরহাটের মানুষের ভালোবাসা ও দোয়াই আমার বাবার রাজনীতির সবচেয়ে বড় শক্তি। ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি যে উন্নয়নমূলক কাজ করেছেন, তা বাগেরহাটবাসীর কাছে পরিচিত। নতুন করে কিছু বলার প্রয়োজন নেই, আপনারা শুধু দোয়া করবেন।”
এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টুটুল, শ্রমিক নেতা নাজমুল হুদা, বিএনপি নেতা রনি মিনা, আলহাজ্ব আশরাফ ঢালীসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মতবিনিময় শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।























