ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে যমুনা টেলিভিশনের ১ যুগ পূর্তি উদযাপন

রাহিম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি::
9

‎‎আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে যমুনা টেলিভিশনের ১ যুগ পূর্তি উদযাপিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বর্নাঢ্য র্যালীর মাধ্যমে শুরু হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাব থেকে শুরু হয়ে কলেজ মোড় ঘুরে র্যালীটি প্রেসক্লাব সামনে এসে শেষ হয়।

‎এরপর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহ নেওয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল আলম, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক ডাবলু কুমার ঘোষ। যমুনা টেলিভিশনের প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েল স্বাগত বক্তব্য দেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাপ্তাহিক সোনামসজিদ পত্রিকার প্রতিষ্ঠাতা প্রকাশক ও সম্পাদক জোনাব আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদ ফয়সাল মাহমুদ, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ডিবিসি নিউজের প্রতিনিধি জহুরুল ইসলাম। উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন, দৈনিক চাঁপাই দর্পণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, দৈনিক গৌড় বাংলা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আজিজুর রহমান শিশির, চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিক প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঐতিহ্যবাহী গম্ভীরা গানের নাতি মানি রহমান।

‎এসময় বক্তরা দীর্ঘ ১ যুগে যমুনা টেলিভিশনের সাহসী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। ঐতিহাসিক জুলাই আন্দোলন জনগণের মতামত নিরপেক্ষভাবে জাতির সামনে তুলে ধরায় অভিনন্দন জানান। আগামীতে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
‎পরিশেষে কেক কেটে দ্বিতীয় যুগে পদার্পণ উদযাপন করা হয়।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৪:১৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
৫০৫ বার পড়া হয়েছে