ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদাবাজি ও অপরাধ যেই করবে কোনো ছাড় দেওয়া হবে না: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী

চেকপোস্ট ডেস্ক::
31

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, চাঁদাবাজি ও অপরাধ করলে কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না। তারা যে দলেরই হোক, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে আমরা সর্বোচ্চ আত্মনিয়োগ করব। এজন্য প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় নবীনদের অংশগ্রহণের ওপর জোর দিয়েছেন। দেশের গুণগত পরিবর্তন আনার জন্য তারা এখন প্রবীণদের চেয়ে বেশি ভূমিকা রাখবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জে নিজ নির্বাচনী এলাকায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক আমাদের মন্ত্রণালয় ১৮০ দিনের কর্মসূচি গ্রহণ করছে। এ সময় তিনি জেলার বিদ্যুৎ বিভাগের সকল দপ্তরকে ১৮০ দিনের কর্মসূচি তৈরি করে জমা দিতে নির্দেশ প্রদান করেন ।

তিনি বলেন, নির্বাচনী কমিটমেন্টগুলো পূরণে দ্রুত পদক্ষেপ নিতে হবে। জনগণকে দেখাতে হবে যে কিছু পরিবর্তন শুরু হয়েছে। উন্নয়ন কার্যক্রমের গুণগত মান বজায় রাখার নির্দেশ দেন তিনি।

ইকবাল হাসান মাহমুদ বলেন, আমরা গতানুগতিক ধারা থেকে বেরিয়ে সত্যিকারের উন্নয়নমুখী সমাজ উপহার দিতে চাই। এজন্য সবাইকে ভূমিকা রাখতে হবে।

কর্মকর্তাদের সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, দেশের মানুষ কথায় নয়, কাজ দেখতে চায়। তাদের দৃশ্যমান পরিবর্তন দেখাতে হবে।

সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, সরকারি কর্মকর্তাবৃন্দ ও পল্লী বিদ্যুৎ, পিডিবি, পেট্রোবাংলা, নেসকো, নওপাজেকো, পিজিসিবির কর্মকর্তাগণ উপস্থিতি ছিলেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১১:২৩:২৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
৫১৩ বার পড়া হয়েছে