গুড়ায় বিএসটিআই’র মোবাইল কোর্ট: ৫ প্রতিষ্ঠানে অভিযানে জরিমানা

ভোক্তা সাধারণের জন্য জ্বালানি তেলের সঠিক পরিমাপ ও সরবরাহ নিশ্চিত করতে বগুড়ায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রোববার (৫ এপ্রিল ২০২৬) জেলা প্রশাসন, বগুড়া এবং বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার যৌথ উদ্যোগে সদর উপজেলায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ছিলিমপুর এলাকায় অবস্থিত বাবা শাহ কামালিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট-কে বৈধ ব্যবসায়িক সনদ না থাকায় বাংলাদেশ হোটেল ও রেস্তোরা আইন, ২০১৪ অনুযায়ী ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া চারটি ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানগুলো হলো-বগুড়া ফিলিং স্টেশন, ছিলিমপুর টিএমএসএস ফিলিং স্টেশন, ঠেঙামারা, মালা ফিলিং স্টেশন, নওদাপাড়া, বানু ফিলিং স্টেশন, ঝোপগাড়ী।
এসব ফিলিং স্টেশনে জ্বালানি তেলের পরিমাপ পরীক্ষা করে সঠিক পাওয়া যায়। পাশাপাশি স্টোরেজ ট্যাংকের জ্বালানি মজুদ যাচাই করে পর্যাপ্ত মজুদ থাকা পর্যন্ত সঠিকভাবে বিক্রয় ও বিতরণ নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়।
অভিযানের সময় পেট্রোল পাম্প মালিকদের হেলমেট ও বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরযান আরোহীদের কাছে জ্বালানি তেল বিক্রি না করার জন্যও নির্দেশ দেওয়া হয়।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী মো. আসাদুজ্জামান। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআই।






















