ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াত জো‌টের বিক্ষোভ বিকেলে

চেকপোস্ট ডেস্ক::
19

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীতে আজ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের করবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে শনিবার (৪ এপ্রিল) বিকেল ৫টায় এ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

গত ২ এপ্রিল ১১ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, সরকারি দল গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়ে জাতিকে অপমান করেছে, জাতির সঙ্গে প্রতারণাও করা হয়েছে। সংবিধান সংশোধন নয়, সংস্কারই করতে হবে। সংস্কার করতে হলে গণভোট মানতে হবে। সেজন্য সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে হবে। সরকার এ ক্ষেত্রে ব্যর্থ হলে রাজপথের আন্দোলন ছাড়া কোনো বিকল্প নেই।

জেনারেল হামিদুর রহমান আযাদ আরও বলেন, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে সেমিনার ও সিম্পোজিয়াম করা হবে। একই সঙ্গে গণসংযোগ ও লিফলেট বিতরণের মাধ্যমে জনমত গঠনের চেষ্টা করবে বিরোধী দল। এরপরও সরকার জনমতকে উপেক্ষা করলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বিরোধী দল।

এদিকে, শুক্রবার জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের রায়কে অবলীলায় অগ্রাহ্য ও অস্বীকার করার নামই হচ্ছে ফ্যাসিবাদের সূচনা।

তিনি বলেন, আমরা দেশে আর ফ্যাসিবাদ চাই না। জনগণের ন্যায্য অধিকার জনগণের হাতে তুলে দেওয়া পর্যন্ত ১১ দল এবং জামায়াতে ইসলামীর লড়াই অব্যাহত থাকবে।

সংবিধান বিষয়ে জামায়াত আমির বলেন, সরকার জনগণের কাছে দেওয়া ওয়াদা ভঙ্গ করেছে। জনগণের অভিপ্রায় হচ্ছে চূড়ান্ত সংবিধান। জামায়াতে ইসলামী কাটাছেঁড়া সংবিধান চায় না। আমরা আগেও নেমেছি, এবার আবারও নামব, জনগণের দাবি আদায় করে ছাড়ব।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৯:০৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
৫০৬ বার পড়া হয়েছে